হিজবুল্লাহ দাবি করেছে, লেবাননের বেইত লিফ এলাকায় তাদের হামলায় ইসরায়েলি বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বেইত লিফ শহরের একটি বাড়ির ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং হতাহতের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


সূত্র: আল জাজিরা